বান্দরবান পৌরসভার উদ্যোগে বোটঘাটা এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বোটঘাটা এলাকায় বান্দরবান পৌরসভার ৮নং ওয়ার্ড পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান খোকন ও বান্দরবান পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডে পৌর মহিলা কাউন্সিলর সালেহা বেগম উপস্থিত থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে ২ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা প্রদান করেন।
উল্লেখ্য যে, গত ১৫ ফেব্রুয়ারি শুক্রবার ভোর রাতে বান্দরবান পৌরসভার ৪ নং ওয়ার্ড বোটঘাটা এলাকায় অগ্নিকান্ডে একটি বরফ কারখানাসহ ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
