শহীদ আবদুল আলী একাডেমি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি। প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার উন্নয়নে যথেষ্ট আন্তরিক। আধুনিক ও যুগোপযোগি শিক্ষার উন্নয়নে সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডেও জড়িত থাকতে হবে। মেধা ও মননের বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের বিকল্প নেই। তিনি স্কুলের অডিটোরিয়াম নির্মাণে সহযোগিতার আশ^াস দেন এবং প্রতিষ্ঠানের উন্নয়নে সব ধরনের সহযোগিতাও আশ^াস প্রদান করেন। এসময় স্কুলের পক্ষ থেকে রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ দীপংকর তালুকদারকে সংবর্ধনা দেয়া হয়েছে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ মুছা মাতব্বরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ¦ এ কে এম মকছুদ আহমেদ, সাবেক প্রেস ক্লাব সভাপতি সুনীল কান্তি দে, স্কুলের সাবেক প্রধান শিক্ষক সত্য নন্দী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম চৌধুরী। স্কুলের সহকারি শিক্ষক উজ্জ্বল চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মোঃ শাওয়াল উদ্দিন।
সভাপতির বক্তব্যদানকালে হাজী মোঃ মুছা মাতব্বর বলেন, এই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে যারা জিপিএ-৫ পাবে তাদেরকে জেলা পরিষদ চেয়ারম্যান দশ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছিল। হাজী মোঃ মুছা মাতব্বর নিজেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের দশ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ¦ আবদুল বারী মাতব্বর স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক শামীম আকতার, কাউন্সিলর রুপসী দাশগুপ্ত, স্কুুল পরিচালনা কমিটির সদস্য ফয়েজ আহমেদ, নাছির উদ্দিন, সাবেক সদস্য মমতাজ উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শহীদুজ্জামান মহসিন রোমান।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
