বান্দরবানে অাচম্কা ঝড়ো বাতাসে শতাধিক ঘরবাড়ি বিধস্ত হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
প্রশাসন ও স্থানীয়রা জানায়, হঠাৎ প্রচন্ড ঝড়ো বাতাসে বান্দরবান জেলা শহর’সহ সাতটি উপজেলায় শতাধিক ঘরবাড়ি বিধস্ত হয়েছে। বাতাসে গাছ উপড়ে এবং ঢাল ভেঙ্গে বিদ্যুৎ সরবরাহ লাইনে মাঝেরপাড়া’সহ কয়েকটি স্থানে তার ছিড়ে যায়। তবে প্রচন্ড বাতাস অার বৃষ্টিতে বনরুপা পাড়া, কালাঘাটা, বাঘমারা, রাজবিলা, কুহালং, রোয়াংছড়ি, লামা, রুমা, রোয়াংছড়ি ও থানছি উপজেলায় গাছপালা ভেঙ্গে পড়ে এবং ঘরের টিন উড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবারসহ ত্রান বিতরণ করা হয়েছে। সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিঅাইও) মোহাম্মদ অালমগীর বলেন, হঠাৎ ঝড়ে বিভিন্ন স্থানে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নদর উপজেলা কুহালং, রাজবিলা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ৩২ পরিবারের মাঝে তাৎক্ষনিত শুকনো খাবার, কম্বল’ বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ত্রাণ দেয়া হবে।