সোমবার বিকালে ফেনীতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে চট্টগ্রাম-রাঙামাটি জেলার মধ্যে অনুষ্ঠিত খেলা গোলশুন্য ড্র হয়েছে। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেয়া হয়। পুরস্কার লাভ করেন রাঙামাটি জেলা দলের খেলোয়াড় সমর জয়।
এসময় পুরস্কার তুলে দেন রাঙামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামান, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবদুল মোতালেব হুমায়ুন, হারুন উর রশিদ মজুমদার, আজম চৌধুরী, আবুল হাশেম প্রমুখ।
এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেনী-পেশার ক্রীড়ামোদী বিপুল সংখ্যাক দর্শক খেলা উপভোগ করেন।
উল্লেখ্য,টুর্নামেন্টে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় দল ছাড়াও চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল অংশগ্রহণ করে। আজ মঙ্গলবার বিকেল ৩টায় কুমিল্লা জেলা দলের মুখোমুখি হয় ব্রাক্ষ্মনবাড়িয়া জেলা দল।
