রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে রাঙামাটিতে উদ্বোধন করা হয়েছে মুক্তিযুদ্ধ কর্নার। রোববার বিকেলে জেলা প্রশাসন কার্যালয়ে মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. তোফাজ্জল হোসেন মিয়া।
এসময় মুক্তিযুদ্ধ কর্নার বিষয়ে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ জানান, জাতিকে সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর জন্য আমাদের এই উদ্যোগ। জেলা প্রশাসন কার্যালয়ে বিভিন্ন উপজেলা থেকে সাধারণ লোকজন বিভিন্ন কাজে আসে। এসময় তারা এক পলকে মুক্তিযুদ্ধ কর্নারটি দেখতে পারবে। এর মাধ্যমে দেশের কৃতী সন্তানদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, তার সম্বন্ধে বিস্তারিত বিষয় দেখা ও জানার সুযোগ পাবে।
উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) একেএম শফি কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শারমীন আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবার্ট রোনাল্ড পিন্টু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
