বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুর্নবাসন কেন্দ্র প্রতিবন্ধী শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি আলহাজ্ব একেএম মকছুদ আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান। এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন, সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক রূপনা চাকমা, জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা, সনাক জেলা শাখার সভাপতি অমলেন্দু হাওলাদার, রাঙ্গামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা। স্বাগত বক্তব্য দেন রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নূরুল আবছার।
সভায় বক্তরা বলেন, প্রতিবন্ধীরাও দেশের সম্পদ, তাদের করুণা নয় তাদের ভালোবেসে মর্যাদা দিতে হবে। প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানায় বক্তারা। বক্তারা বলেন, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিতে হবে। প্রতিবন্ধী শিশুরা আমাদের এ সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। জন্মগত ত্রুটি বা অন্যান্য নানা কারণে তারা সাধারণ মানুষ থেকে কিছুটা আলাদা হলেও তাদের বিশেষ যতœ, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে পারলে তারাও দেশের দক্ষ মানবসম্পদে পরিণত হবে। তাই সমাজের সকল স্তরের মানুষকে তাদের সহযোগিতায় এতিয়ে আসতে হবে।
পরে বিভিন্ন ইভেন্টে প্রতিবন্ধী শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
