বান্দরবানের থানচিতে হৃদরোগে আক্রান্ত হয়ে এক পর্যটকের মৃত্যুহয়েছে। নিহত ইকবাল হোসেন (৫৫) রাজশাহী বিভাগের নাটোর জেলা চকবন্ধনাথ গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র। সোমবার দিবাগত রাতে ২নং তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান মংপ্রুঅং মারমার শিলগিড়ি গেষ্ট হাউজে হৃদরোগে আক্রান্ত হন তিনি।
পর্যটকরা জানায়, কবিরাজ শামীমের নেতৃত্বে রাজশাহী থেকে ৩৩জনের একটি দল ১০ ফেব্রুয়ারি বান্দরবানের থানচিতে যায়। সোমবার থানচি থানায় অবহিত করে রেমাক্রী এলাকা নাফাঁখুম পর্যটন স্পট দেখেন তারা। সেখান থেকে ফিরে রাতে তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান মংপ্রুঅং মারমার শিলগিড়ি গেষ্ট হাউজে রাত্রিযাপন করেন। সেখানে মঙ্গলবার ভোর রাত ৩টা দিকে হঠাৎ হৃদরোগের যন্ত্রনা দেখা দিলে তাকে স্থানীয়দের সহযোগীতায় থানচি উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পর্যটককে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ নুরল আলম বলেন, পর্যটককে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।