খাগড়াছড়ির দীঘিনালায় এক ভূয়া এসএসসি পরিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তাঁর নাম মনির হোসেন(১৭)। সে দীঘিনালার উত্তর মিলনপুর কবাখালি এলাকার আহমেদ আলীর ছেলে। মনির দীঘিনালা কলেজে উচ্চ মাধ্যমিকে অধ্যায়নরত।
জানা যায়, শনিবার দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র গণিত পরিক্ষায় অংশ নেয় মনির হোসেন। পরিক্ষা চলাকালীন মনির হোসেনকে দেখে ইউএনও মোহাম্মদ উল্লাহ’র সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে সে জানায় হাসিনসনপুর উচ্চ বিদ্যালয়ের পরিক্ষার্থী নজরুল ইসলাম বাবু’র হয়ে পরিক্ষায় অংশ নেয়। পরে ইউএনও তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।
দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় আটককৃত কিশোরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।