রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ ছুফি উল্লাহ বলেছেন, ‘পার্বত্য অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়, নৃ-গোষ্ঠী ও বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। তবে এই সম্প্রীতি অটুট রাখতেকাজ করে যাচ্ছে পুলিশ প্রশাসন। কাউকে আলাদা করে দেখা হচ্ছে না এবং হবেও না। তাই পাহাড়ের সম্প্রীতি বজায় রাখতে সকলকে নিয়ে মিলে মিশে এক সাথে পাহাড়ে থাকতে হবে। আমরা মানবতার কল্যাণে কাজ করি। সকলের সহযোগিতায় এমন মানবতার উদাহরণ সৃষ্টি করতে চাই, যেখানে থাকবে প্রচুর ভালোবাসা, মানুষ থাকবে সহনশীল, আর এমন সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সাম্প্রদায়িক কোন দাঙ্গা-হাঙ্গামা থাকবেনা। তাই মানবতার কল্যানে পুলিশের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। পুলিশ সবসময় জনগনের বন্ধু হিসাবে কাজ করে যাচ্ছে।’
কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে মঙ্গলবার সকালে থানা প্রাঙ্গনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, পরিবহন নেতা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সাধারণ জনগনের উপস্থিতিতে অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জুনায়েদ কাউছার, কেপিএম লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক ডঃ এম.এম.এ কাদের, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী। কাপ্তাই থানা পুলিশের উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান মনির অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ,ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা,, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সিদ্দিকি, কাপ্তাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম, কাপ্তাই ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক তারক চন্দ্র পাল, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক নূর হোসেন মামুন, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, হেডম্যান অরুন তালুকদার, হেডম্যান থোয়াই অং মার্মাসহ আরও অনেকে।
