রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ১৪ জন সদস্য। জেলা ক্রীড়া সংস্থার ২৩ সদস্যের মধ্যে ১৯ জন সদস্য ১৪ টি পদের জন্য ভোটযুদ্ধে নামেন।
সদস্যপদে সবচে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার প্রদীপ বড়–য়া (৬৬)। এখানে নির্বাচিত বাকিরা হলেন আবু তৈয়ব (৬৫), তাপস কুমার চাকমা (৬২),আশীষ কুমার চাকমা নব (৫৭), রনেন চাকমা (৫৬),সাইফুল আলম রাশেদ (৫৫),আহমদ ফজলুর রশীদ সেলিম (৫২),বেনু দত্ত (৫১), নাছিরউদ্দিন উদ্দিন সোহেল (৪৯),মোঃ রমজান আলী (৪৮),আহমদ হুমায়ুন কবির (৪৬),ঝিনুক ত্রিপুরা (৪৫), জয়জিৎখীসা নতুন (৪২), তৌহিদুল আলম মামুন (৪১)।
সদস্য পদে পরাজিত ৫ প্রার্থী হলেন নুরুল মোস্তফা মিনার (৩৩), ফারুক আহমেদ তালুকদার বিপু (৩২), শাহ আলম (৩২), ওয়াহিদুল আলম (৩১) এবং ইন্দ্রদত্ত তালুকদার (২৮)।
উপজেলার জন্য সংরক্ষিত পদে নির্বাচিত হয়েছেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মোস্তফা কামাল (৪৫),দীপেন দেওয়ান টিটু (৪৪)। এছাড়া নারী সদস্য পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন বীনা প্রভা চাকমা ও মনোয়ারা আক্তার জাহান।
