রাঙামাটি পৌরসভা নির্বাচনে ২২ হাজার ৮০১ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র হিসেবে পুন:নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন পেয়েছেন ৬ হাজার ৯৩৫ ভোট,জাতীয় পার্টির প্রার্থী প্রজেস চাকমা পেয়েছেন ১৬৯২ ভোট, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আব্দুল মান্নান রানা পেয়েছেন ২৬০ ভোট,স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে পেয়েছেন ১৯৪৩ ভোট।
পৌর নির্বাচনে ৬২ হাজার ৯১৩ জন ভোটের মধ্যে ৩৩ হাজার ৭৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন,এর মধ্যে ৯৮ টি ভোট বাতিল হয়েছে। মোট ভোটারের ৫৩.৬২ শতাংশ ভোটার এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছে জেলা নির্বাচন কার্যালয়।
