টানা ২১ দিন মৃত্যুর সাথে লড়াই করে হেরে গেলেন শাওন আমান। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্নালিল্লাহে …রাজেউন)। শাওনের নিকটাত্মীয় এস এম মাহবুব আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন,রাত আনুমানিক ১০ টা ৫০ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন শাওন।
গত ২৫ জানুয়ারি শুক্রবার রাঙামাটি শহরের কাঠালতলি মোড়ে একটি গাছবোঝাই ট্রাক রং সাইড দিয়ে আসলে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটির নিচেই চাপা পড়েন বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেল আরোহি শাওন। দ্রুত তাকে রাঙামাটি সদর হাসপাতাল ও সেখান থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নেয়া হয় ঢাকায়ও। কেটে ফেলতে হয় দূর্ঘটনায় গুরুতর আঘাতপ্রাপ্ত পা টি। কিন্তু পা হারিয়ে বাঁচতে পারলেন না শাওন।
দীর্ঘ ২৩ দিন মৃত্যুর সাথে দৃশ্যত পাঞ্জা লড়েই হেরে গেলেন শহরের কাঠালতলি ফায়ারসার্ভিস এলাকার বাসিন্দা এই তরুণ। শাওন রাঙামাটির প্রবীন সাংবাদিক আহমদ নবীর সন্তান। মাত্র কয়েকমাস আগেই বিয়ে করে নতুন জীবনে প্রবেশ করেছিলেন তিনি।
